
গত ৩০/০৮/২০২৫ইং তারিখ রোজ শনিবার নরসিংদী জেলাধীন বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল গণসংযোগ করেন। উক্ত গণ সংযোগে (সংযুক্তিতে লাল বৃত্ত করা) মহিলা লীগ নেত্রী, যিনি আওয়ামী সমর্থিত আমলাব ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ইসরাত জাহান ঝুমুর এর নেতৃত্বে আরো অনেক আওয়ামী সমর্থিত মহিলা প্রকাশ্যে অংশগ্রহন করে। যা বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়। ফ্যাসিবাদের মূল হোতাদের বিএনপি নেতাদের সাথে দেখে এলাকায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এই মহিলা লীগ নেত্রীর স্বামী বেলাব উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক মোঃ স্বপন মিয়া ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে বেলাব উপজেলাধীন ধুকুন্দি চিপাঘাট নামক স্থানে প্রকাশ্যে দেশনেত্রীর গাড়িবহর এবং স্থানীয় বিএনপির নেতা কর্মীদের উপর নৃশংস হামলা চালায়।
২৪ এর ছাত্র জনতার গণ আন্দোলনে ইসরাত জাহান ঝুমুর বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ব্যাপক হয়রানি করেছে এবং ছাত্রলীগ -যুবলীগ ক্যাডার দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা । স্থানীয় নেতাকর্মীদের দাবি মহিলালীগ নেত্রী ইসরাত জাহান ঝুমুরকে পুনর্বাসন এর নামে বিএনপির গণসংযোগে সুযোগ দেওয়ায় দায়ীদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।এই বিষয়ে আমলাব ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপজেলা,জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।