1. dailyainerkantho@gmail.com : admin :
নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের কুরআন বিতরণ - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:১৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের কুরআন বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 193 Time View

নোয়াখালীতে  দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কলেজের বকুলতলা চত্বরে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ৫ শতাধিক পবিত্র কুরআন কলেজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

কুরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তারই অংশ হিসেবে দারসুল কুরআন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কিন্তু দুঃখজনকভাবে নোয়াখালীতে এই কুরআন প্রশিক্ষণ কর্মসূচির সময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মসজিদের ভেতর হামলা চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করে।

আমরা সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ আজ বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণের আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, মন্দের জবাব ভালো কাজের মাধ্যমেই দেওয়া উচিত। আমরা তাদেরকে বলতে চাই— বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কুরআনের তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন বাধাগ্রস্ত করেছে, হামলা চালিয়েছে। আল্লাহ তায়ালা তাদের পতন ঘটিয়েছেন।

যারা কুরআনের ওপর আঘাত করে, কুরআনের কর্মসূচিতে বাধা দেয় বা হামলা চালায়, তারা যদি সতর্ক না হয়, তারাও একই পরিণতির শিকার হবে। আমরা তাদেরকে বলতে চাই যদি নিজেদের কোনো কল্যাণমূলক কর্মসূচি না থাকে, তবে ছাত্রশিবির থেকে পরামর্শ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com