1. dailyainerkantho@gmail.com : admin :
পান খাওয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক। - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:৩১|
শিরোনামঃ
চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

পান খাওয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 291 Time View

 

পান খাওয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক।

 

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় মামলা দায়েরের পর আট দিন পার হলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী শিশুটির পিতা জানান, ‘আমার ১১ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটি গত ২৮ জুলাই সন্ধ্যায় ছয়টার দিকে স্থানীয় একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। দোকানের মালিক বাবুল মিয়া (৪২) পান খাওয়ার কথা বলে সুযোগ বুঝে দোকানের ভিতর নিয়ে শাটার বন্ধ করে দেয়। পরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।’

ধর্ষণের পর শিশুটিকে হুমকি দিয়ে ছেড়ে দেয়। বাসায় ফিরে শিশুটি তার ভাবিকে ঘটনাটি জানায়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতে পারেন। পরে তারা স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করলে, তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রাতেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আসামি বাবুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আতু জঙ্গল গ্রামের জালালের ছেলে। সে সদর উপজেলার বানিয়ারচালা এলাকার ইউনুছ আলী বাড়িতে ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।

শিশুটির বাবা আরও জানান, ‘মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে তারা ন্যায়বিচার নিয়ে শঙ্কায় আছেন। তার দাবি, দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো প্রতিবন্ধী শিশুর সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।’

 

স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার পরেও অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতারে পুলিশের কার্যকর কোনো অগ্রগতি চোখে পড়ছে না, যা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছে এলাকাবাসী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com