1. dailyainerkantho@gmail.com : admin :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ!! - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১৪|
শিরোনামঃ
ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ!!

আল মামুন
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 138 Time View

সংবাদ বিজ্ঞপ্তি:
আসসালামুআলাইকুম ওয়া:

আমি মো: আব্দুর রাজ্জাক
এলএল, বি(অনার্স) এল এল, এম ( রা: বি)।
এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সিনিয়র সহ-সভাপতি ঢাকা আইনজীবী সমিতি।
সিনিয়র কোর্ট রিপোর্টার দৈনিক সংগ্রাম।
আমি অত্যন্ত দুঃখের সাথে অবগত হয়েছি যে, দৈনিক যুগান্তর ও Bangladesh news 24.com
নামীয় দুইটি সংবাদ মাধ্যম কোন প্রকার যাচাই-বাছাই ও আইনগত সত্যতা ব্যতিরেকে আমার বিরুদ্ধে “গ্রেফতার না দেখাতে ছাত্রলীগ নেতার পক্ষে দাঁড়ালেন জামায়াত আইনজীবী”শিরোনামে একটি মিথ্যা বানোয়াট ও মানহানি সংবাদ প্রচার করেছে।
আমি মনেকরি কোন একটি গোষ্ঠী তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্যতা যাচাই না করে কিছুকিছু সামাজিক প্রচার মাধ্যম ও অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে, এই সমস্ত তথ্য ভিত্তিহীন, অপপ্রচার ও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

আমি সামাজিক প্রচার মাধ্যম, অনলাইন পোর্টাল ও সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি যে, কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে অফিসিয়াল সোর্স বা অনুমোদিত মাধ্যম থেকে নিশ্চিত হোন। ভুল তথ্য প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও মান ক্ষুন্ন হতে পারে। যা দায়িত্বহীন, অনৈতিক ও দুঃখজনক।

আমার প্রায় ৩৬ বছর ওকালতি জীবনের অধিকাংশ সময়ই নির্যাতিত অবহেলিত,লাঞ্ছিত মজলুম মানবতার পাশে থেকে আইনি সেবা সর্বোচ্চ দেয়ার প্রচেষ্টা করেছি।
স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মিথ্যা বানোয়াট হয়রানিমূলক ও গায়েবী মামলায়
আটককৃত মজলুম মানুষের পাশে থেকে সর্বোচ্চ আইনি সেবা দেয়ার চেষ্টা করেছি ও করছি। তখন এ সমস্ত সুযোগবাদী গোষ্ঠীকে পাওয়া যায়নি। তখনো তারা স্বৈরাচারী হাসিনার বদলেহন করেছেন।
আমি আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা এ ধরনের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রচারের ব্যাপারে ভুল স্বীকার না করলে আপনাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের লক্ষ্য সঠিক ও যথাযথ আইনি সেবা নিশ্চিত করা ও বিচারপ্রার্থী জনসাধারণের আস্থা বজায় রাখা আমাদের অগ্রাধিকারের অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com