
ফেনীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে।
অন্যদিকে, টানা বর্ষণে জেলার নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। মুহুরী নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর।
স্থানীয়রা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জরুরি ভিত্তিতে নদী তীর সংরক্ষণ না করলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।