1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগে নতুন নেতৃত্ব, তরুনদের ইসলামী আন্দোলনে শামিল হওয়ার আহব্বান - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বগুড়ায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগে নতুন নেতৃত্ব, তরুনদের ইসলামী আন্দোলনে শামিল হওয়ার আহব্বান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 105 Time View

তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে বগুড়া শহর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৭টায় শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সমাবেশে নতুন এই কমিটি ঘোষণা করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সভাপতি ও
বগুড়া শহর শিবিরের সাবেক অফিস সম্পাদক আব্দুল হাদী শফিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: এনামুল হক রানা
সহ-সেক্রেটারি: নামিরুল হক জার্জিস
অফিস ও প্রচার সম্পাদক: আব্দুল ওয়াদুদ
কার্যনির্বাহী সদস্য: দেলোয়ার হোসেন, অধ্যাপক হারুনুর রশিদ, আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, রফিকুল ইসলাম ও ফজলুল করিম বিপুল।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন, “জামায়াতে ইসলামীর যে ইসলামী বিপ্লবের স্বপ্ন, তার মূল চালিকাশক্তি হচ্ছে যুব সমাজ। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের মাধ্যমেই সেই কাংখিত পরিবর্তন সম্ভব। তরুণদের ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করে দেশ গঠনের কাজে লাগানো আজ সময়ের দাবি।”

তিনি আরও বলেন, দলটি বর্তমানে যুব সমাজের প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

বগুড়ায় জামায়াতের এই যুবভিত্তিক সাংগঠনিক তৎপরতাকে সামনে রেখে আগামী দিনগুলোতে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com