
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শাহবাগ পূর্ব থানার সেগুনবাগিচা ওয়ার্ডের উদ্যোগে চা চক্র অনুষ্ঠিত হয়।
আজ বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা শাখার উদ্যোগে সেগুনবাগিচার বটতলায় এক চা চক্রের আয়োজন করা হয়। সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি এক প্রাণবন্ত আলোচনায় রূপ নেয়।
চা চক্রে উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নুরুন্নবী রায়হান।
এছাড়া উপস্থিত ছিলেন সেগুনবাগিচা ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ রাকিব, ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার হোসেন সোহাগ ও শাহবাগ পূর্ব থানার রোকন মাওলানা আব্দুস সোবহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় হয়।
নেতৃবৃন্দ বলেন, সমাজে শান্তিপূর্ণ পরিবর্তন ও ন্যায়ের প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকা অব্যাহত থাকবে।