1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:২৫|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বাগেরহাটে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 125 Time View

বাগেরহাটে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রামরক্ষা বাঁধ নির্মাণকরা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের ভৈরব নদীর পাড়ে বাগদিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কাজ শুরু করে জামায়াত ইসলামের শতাধিক কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরের বাগদিয়া গ্রামের প্রায় এক কিলোমিটার গ্রামরক্ষাবাধ নদীর ভাঙন ও জোয়ারের পানির দুর্ভোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি ছিল। কিন্তু সরকারী ভাবে কোন উদ্যোগ না নেওয়ায় জামায়াতের কর্মীরা স্বেচ্ছাশ্রমে নদীর পাড়ে গ্রামরক্ষাবাধ নির্মান করেন। স্বেচ্ছাশ্রম কার্যক্রমে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা ফেরদৌস আলী, বিষ্ণুপুর ইউনিয়নের জামায়াত ইসলামের আমির মোহাম্মদ সাইদুর রহমান, ইউনিয়ন সভাপতি দিদারুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান সিকদার, জামায়াত নেতা শেখ নজরুল ইসলাম ও মোঃ কালিমুল্লাহ প্রমুখ।

বাগেরহাটে সদর উপজেলা জামায়াত ইসলামের আমির ডাঃ মাওলানা ফেরদৌস আলী বলেন,
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও সামাজিক দায়িত্ব। ভৈরব নদীর ভাঙনে বহু পরিবার , শিক্ষাপ্রতিষ্ঠান , মসজিদসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সে কারণেই দলমত–নির্বিশেষে এলাকাবাসীর কল্যাণে স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নিয়েছি। এর আগে পানিঘাট ও চাপাতলা এলাকার তিন কিলোমিটার বাধ নির্মান করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com