মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপিপন্থী কর্মী সমর্থকরা।

জামায়াত ইসলামি ওয়ালিয়া ইউনিয়নের ৬ নং (ওয়ার্ড) সভাপতি সজিবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাটোর-১ লালপুর, বাগাতিপাড়া আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জামায়াত ইসলামী লালপুর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাড.মাসুদ রানা, লালপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মহসিন আলম, ওয়ালিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামরুজ্জামানসহ থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায়, জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।