1. dailyainerkantho@gmail.com : admin :
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:০৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 109 Time View

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন।

রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে পার্ক ব্যবস্থাপনায় কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অবিবাহিত কোনো যুগলকে পার্কে প্রবেশ বা অবস্থান করতে দেওয়া যাবে না। স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত কোনো শিক্ষার্থী পার্কে প্রবেশ করতে পারবে না। পার্কের অভ্যন্তরে কোনো ব্যক্তিকে অশোভন বা অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপর্যুক্ত নির্দেশনাগুলো অমান্য বা বাস্তবায়নে ব্যর্থ হলে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

এই নির্দেশনা জারির মাধ্যমে ভালুকার পার্কসমূহে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্য নিয়েছে উপজেলা প্রশাসন।

নির্দেশনাটি জারি করেছেন, ভালুকা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন।

এ বিষয়ে পার্ক মালিকদের নির্দেশনা অনুসরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com