
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, ক্যাম্পাস থেকে রংপুর পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য মোট ৫টি বাস বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে দুটি বাস নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে একটি গুগল রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের আওতায় আসতে পারবে না বলে জানানো হয়েছে।
রেজওয়ানুল হক জানান, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। পরীক্ষার দিন অনেকেই বাস না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছায়। তাই আমরা ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি, যাতে শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষা শেষে নিরাপদে ফেরত আসতে পারে।’