1. dailyainerkantho@gmail.com : admin :
ব্যবসায়ীর গলায় ছুরি ধরে চাঁদা দাবি - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৫৭|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

ব্যবসায়ীর গলায় ছুরি ধরে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 109 Time View

 আদিতমারী উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিককে আটকে রেখে গলায় ছুরি ধরে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় বলেন, আমি ‘ভাই-ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। শাহানশাহ সরকার সাজু নামের এক ব্যক্তি প্রায়ই দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং হুমকি দিতেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দিয়ে আসছিল।

তিনি আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমি দোকান থেকে বের হলে সাজু আমাকে সাপ্টিবাড়ি বাজারের একটি করাতকলের ভেতরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত আরও ৩/৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মিলে আবারও ১০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজু আমার গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়।

 

ভুক্তভোগী বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে পালানোর সময় শাহানশাহ তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও একটি শপিং ব্যাগ ফেলে যান। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আ. খালেক মিয়া ও গ্রাম পুলিশ আজিজুল ইসলামের মাধ্যমে মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শাহানশাহ সরকার সাজু চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, গৌরাঙ্গ আমার পরিচিত, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফরহাদ নামে এক প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে গৌরাঙ্গের ব্যাবসায়িক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার চেষ্টা চলছে।

 

আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, গৌরাঙ্গের দায়ের করা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com