1. dailyainerkantho@gmail.com : admin :
ভারতে অনুপ্রবেশ করা ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:১২|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ভারতে অনুপ্রবেশ করা ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 108 Time View

 

ভারতে অনুপ্রবেশ করা ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া পাঁচজন বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁ বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)।

জানা যায়, তারা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে ২০২৫ তারিখে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ১৭ মে তাদের মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়।
সেখান থেকে ১৭ আগস্ট ট্রেনে করে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়টি বৃহস্পতিবার বিকালে
নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নজির হোসেন বলেন, দুপুরের পর ৫ জনকে বিজিবি থানায় নিয়ে আসে। এদিকে তাদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখায়, এবং তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত থাকায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com