1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে টাইফয়েড টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৩|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে টাইফয়েড টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 338 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শিশু-কিশোরদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় সরকারের স্বাস্থ্যসেবার বিস্তারে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন,টাইফয়েড একটি ঝুঁকিপূর্ণ রোগ, যা প্রতিরোধে সময়মতো টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি ছিলেন ইপিআই সুপারিনটেনডেন্ট ফারুক হোসেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস, লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, ও উপজেলা শিক্ষা অফিসার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, জামায়াতের যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার শাহরিয়ার ইনাম খান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, এনসিপির মনোহরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদসহ স্বাস্থ্য সহকারীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৮৬,৬৮৭ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।

সভায় সবাইকে সচেতন থেকে সফল টিকাদান কার্যক্রমে সহযোগিতা করার জন্য আহ্বান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com