
মিটফোর্ডে সম্প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ডসহ সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ জুলাই (শনিবার), দুপুর ১টা ১৫ মিনিটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচি অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম উত্তর গেইটে, যেখানে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
নেতারা জানান, সারাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দিন দিন বেড়েই চলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এছাড়া, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।