
গত ২৪ ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে ফেনী স্টেশন ও রেললাইন প্লাবিত হয়ে পড়েছে। ফলে ফেনী-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের প্রধান সড়ক, রামপুর, পাঠানবাড়ি, পেট্রো বাংলা এলাকায় কোমর পানি জমেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে,শহর রক্ষা বাধও হুমকির মুখে। প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।