1. dailyainerkantho@gmail.com : admin :
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২৮|
শিরোনামঃ
ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 122 Time View

যুক্তরাষ্ট্রের ২৪৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতারা অংশগ্রহণ করেছেন। এছাড়াও, এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানী ঢাকার টঙ্গি হাইওয়েস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনষ্ঠিত হয়।

এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবার্তা মার্কিন রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

প্রতিনিধিদলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com