1. dailyainerkantho@gmail.com : admin :
রাজধানীতে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:০৬|
শিরোনামঃ
ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

রাজধানীতে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫,
  • 117 Time View
রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাদ্দাম হোসেন পাভেল স্বতন্ত্র সংসদ সদস্য ছিলে। তবে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

ডিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল (৫০), বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯) ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩)।

এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনাকারী মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩) ও মুন্সিগঞ্জ লৌহজং থানার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবির সাইবার বিভাগের একটি দল গতকাল রাত ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে। অন্যদিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল একই দিন সন্ধ্যা ৬টায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকা থেকে মো. তানজিল হোসেন অভি ও মো. আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে। একই দিনে ডিবির মতিঝিল বিভাগের অন্য একটি দল রাত ৯টা ১৫ মিনিটে পান্থপথ থেকে এ কে এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

ডিবির লালবাগ বিভাগের একটি দল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নয়াবাজার এলাকা থেকে মো. দেলোয়ার হোসেন বাবলুকে এবং ডিবির গুলশান বিভাগের একটি দল বেলা ৩টায় পুলিশ ক্লাবের সামনে থেকে আল মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এ ছাড়া ডিবির সাইবার ও মতিঝিল বিভাগের দল পৃথক অভিযানে রামপুরা ও কাকরাইল এলাকা থেকে মো. কায়কোবাদ ওসমানী ও মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com