1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীর 'ডক্টরস ইংলিশ' কোচিং সেন্টারে অভিযান, অস্ত্র-বিস্ফোরকসহ পরিচালক আটক। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

রাজশাহীর ‘ডক্টরস ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান, অস্ত্র-বিস্ফোরকসহ পরিচালক আটক।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 111 Time View

 

রাজশাহীর ‘ডক্টরস ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান, অস্ত্র-বিস্ফোরকসহ পরিচালক আটক।

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে।

সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে বলে অভিযানে থাকা একটি সূত্র জানিয়েছে। তারা বলেছে, বিস্ফোরক নিস্ক্রিয় করে তা সংবাদ কর্মীদের সামনে আনা হবে।

এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপি সাবেক সহসভাপতি। একইসঙ্গে অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। তবে অভিযান নিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কথা বলেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com