1. dailyainerkantho@gmail.com : admin :
শহীদ জিয়া ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শাহবাগ থানা যুবদল দোয়া ও ইফতার - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:৫৯|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শাহবাগ থানা যুবদল দোয়া ও ইফতার

সাইফুল আলম সরকার
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
  • 155 Time View

 

শহীদ জিয়া ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শাহবাগ থানা যুবদল দোয়া ও ইফতার

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় আদর্শ আমাদের ধারন করতে হবে, তাহলেই আমরা আমাদের দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ থানা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

শাহবাগ থানা যুবদল আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলটি ১৬ মার্চ ২০২৬, সোমবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই প্রোগ্রামটি সভাপতিত্ব করেন হাজী মোঃ বিল্লাল হোসেন, আহ্বায়ক, শাহবাগ থানা যুবদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোয়াজ্জেম হোসেন তপন, সদস্য সচিব, শাহবাগ থানা যুবদল।

আজকের ইফতার মাহফিলের প্রধান বক্তা ছিলেন:মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সংসদ সদস্য (ভোলা-০৪ আসন) ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়াতাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এবং জনাব রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের ইফতার মাহফিলের সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন বলেন, আমরা আমাদের আদর্শকে চিরজীবন হৃদয়ে ধারণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় আমাদের আদর্শ। তিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলকে নিয়ে যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই প্রত্যাশা করেন। পরিশেষে ইফতারের আগ মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com