1. dailyainerkantho@gmail.com : admin :
সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 199 Time View

 সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) রাতে নগরীর শাহপরানের বাহুবল এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

পরে তাদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হতে রোববার (১০ আগস্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি আইনের কন্ঠকে নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি মো. মনির হোসেন।

দগ্ধরা হলেন- পারভেজ, তার স্ত্রী ফারহানা, তাদের বড় ছেলে মোহাম্মদ (৬) ও ছোট ছেলে মারওয়ান (২) এবং আত্মীয় হেনা।

 

হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম বলেন, শনিবার রাতে শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্নার সময় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে এবং এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় আনা হয়।

 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারহানার ১০ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ এবং হেনার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি ও দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

 

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। কেউ আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com