1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:৫৬|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 192 Time View

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী এবং তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ছিলেন।

তাদের দাখিল করা আবেদন পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে। ২০ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে জানানো হয়—বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পত্রে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন—দল এমনটাই প্রত্যাশা করে।

রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

পুনর্বহাল বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল আউয়াল মিছবাহ বলেন,দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল, দেশ ও মানবতার কল্যাণে আরও বেশি শক্তি নিয়ে কাজ করে যেতে চাই।

তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম বলেন,দল আমাকে যে সম্মান দিয়েছে এবং পুনর্বহালের মাধ্যমে যে আস্থা রেখেছে, তার জন্য আমি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে আগের চেয়েও বেশি নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করব। বিএনপির আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিবেদিত থেকে ভূমিকা রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com