1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:০৫|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 535 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনগনের মাঝে ৩১ দফার রুপরেখা তুলে ধরার লক্ষে সুনামগঞ্জ -১(জামালগঞ্জ,মধ্যনগর,তাহিরপুর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মীর পদচারনায় সভাস্থলে তিন ধারনের ঠাইঁ মিলেনি।
আজ শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক আলমগীর কবীর প্রমুখ।
সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন আমি নেতা হতে আসিনি,আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগন।এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যেখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ র্দূভোগে রয়েছেন। এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্ট্রেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যপাক উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত স্বৈরাচারী আওয়মীলীগের আমনে বিনাবোটের এমপি যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগনের উন্নয়ন না কওে নিজেওে উন্নয়ন করে হাজারো কোটি টাকার মালিক বনেছেন। তিনি বলেন আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। তিনি আরো বলেন এই আসনে দল যাকেই ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com