1. dailyainerkantho@gmail.com : admin :
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ২:৪২|
শিরোনামঃ
উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি 

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 147 Time View

স্বাস্থ্য  পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান।

এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com