
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর স্যারসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ সদস্যবৃন্দ।
নেতারা বক্তব্যে বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস আমাদের ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। এই দিনটি স্মরণ করে আমরা দেশে ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।”
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে।