1. dailyainerkantho@gmail.com : admin :
৩ কোটি টাকা আত্মসাৎ, আওয়ামীলীগের সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা। - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১১:৪৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

৩ কোটি টাকা আত্মসাৎ, আওয়ামীলীগের সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 214 Time View

 

৩ কোটি টাকা আত্মসাত: আ.লীগের সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি চাল আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থবছরে নান্দাইল উপজেলায় ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি রেকর্ডপত্র জালিয়াতি করেছেন। এর মাধ্যমে তারা সরকারি গুদাম থেকে ৮৩৫ টন চাল উত্তোলন করেন, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে ১৩২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৬৪ টন চাল উত্তোলন করা হয়, যার বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৯৭২ টাকা। পরবর্তী অর্থবছরে ২২৮টি ভুয়া প্রকল্পের মাধ্যমে ৪৭১ টন চাল উত্তোলন করা হয়, যার বাজারমূল্য ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৫১ টাকা।

২০১৭ সালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করে। তদন্ত শেষে মামলার সুপারিশ করা হয় এবং গত ১০ জুলাই কমিশনের প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।

 

মামলার প্রধান আসামি আনোয়ারুল আবেদিন খান তুহিন ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৪ জন।

দুদকের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বলেন, ‘দীর্ঘ অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা একে অপরের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন।’

এ বিষয়ে মামলাটি দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com