
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া নেছারিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৭আগস্ট) সকালে অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গোটাপাড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বনি আমিন। তিনি গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হাওলাদার ছেলে মোঃ রাসেল হাওলাদারকে ০৪ ভোটে পরাজিত করেন। ১০ ভোটের মধ্যে বনি আমিন ০৬ এবং রাসেল হাওলাদার ০২ ভোট পেয়েছেন।
এ সময় গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হাওলাদার, দেপাড়া নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাকিম খান, গোটাপাড়া ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মোঃ বরকত আলী, গোটাপাড়া ইউনিয়ন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাঃ নিজামুল ইসলাম, সদর থানা যুবদলের সভাপতি আবুল হাসান, নেতা মোঃ শেখ, শেখ আসাদ, আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।