শুক্রবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে এ জনসভার আয়োজন করে জামায়াত রংপুর মহানগর ও জেলা শাখা।
জামায়াতের এই কারা নির্যাতিত নেতা বলেন, রংপুরের জনগণ কেউ বলতে পারবে না যে- আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না। কিন্তু আমাকে অপরাধী বানানো হলো। রংপুরের জনগণ সাক্ষী, যারা সাক্ষ্য দিয়েছে তারাও কিন্তু পরবর্তীতে বলেছেন, আমাদের জোর-জুলুম করে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই।
আজহারুল ইসলাম বলেন, ছাত্র-জনতার বুকের তাজা রক্ত ঢেলে দেয়ার মাধ্যমে ২০২৪ সালে আন্দোলন শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছে ৫ আগস্ট। ৫ আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন। আমার মুক্তির জন্য আবু সাঈদ আমার পক্ষে কাজ করেছে। কেন না আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করছি।







