1. dailyainerkantho@gmail.com : admin :
চাঁদার দাবিতে দোকনে তালা দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৭:১৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

চাঁদার দাবিতে দোকনে তালা দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 123 Time View

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজারে চাঁদাবাজির অভিযোগ এক
জামায়াত নেতার বিরুদ্ধে। স্থানীয় লোকজন জানায় আওয়ামিলীগ এর সময় নৌকার পক্ষে ভোট চাওয়া ভূমি দখল এবং এলাকায় ত্রাস সৃস্টিকারী আকাঈদ সরদার ও তার পিতা আকরাম সরদার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষক লীগের সহ সভাপতি । বর্তমান ১২ তারিখ ভোটের পর জামায়াত ইসলামীর দখলদার,চাঁদাবাজ হিসাবে পরিচিত তার কিছু চিত্র এবং ভিডিও ফুটেজে দেখা যায়। ১২ ফেব্রুয়ারী নির্বাচনের পর থেকে দুই লক্ষ টাকা মুক্তা সরদারের কাছে চাঁদা চেয়ে আসছে মার্চের ১ তারিখ বাবুরহাট বাজারের মুক্তা ও বাবুল সরদারের দোকানে রাতে তালা মেরে দেয় । তালা মারার সময় বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বদিউজ্জামান জিঞ্জাসা করলে — আকাঈদ বলে মুক্তার দোকানে তালা দিবো,আমাদের সাংগঠনিক জামায়াতের নির্দেশ আছে।
এনিয়ে সকালে বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারী ও ব্যবসায়ীগনের সাথে তুমুল তর্ক করে। ভুক্তভোগী মুক্তা সরদার জানান- অপরাধীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা করে আসছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো তখন আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়ে জেল খেটেছিলো আবার এখন মাসুদ সাঈদী এমপি হবার পর মরিয়া হয়ে উঠেছে। বাবুরহাট বাজারে ২ এবং ৩ মার্চ তারিখে সিসি টিভি ফুটেজে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়া বাজারে মহড়া দিতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, পিরোজপুর ১ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকে আকাঈদ সরদার,আনিস সরদার বাবু এবং আকরাম সরদার মাদক ব্যাবসা,চাঁদাবাজি করে আসছে অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com