1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:৫২|
শিরোনামঃ
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 650 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির এক বর্ধিত সভা মঙ্গলবার (৮ জুলাই ২০২৫ ) সিটি ভিউ হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহেদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, দ্রুত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা কমিটি পূর্ণাঙ্গরূপে গঠন করা হবে। সেই সাথে দায়িত্বশীলদের প্রগ্রেসিভ রিপোর্ট নোট করার নির্দেশনা দেন সভাপতি।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ডিএম শওকত, সম্পাদকমন্ডলীর সদস্য মাসুদ লস্কর, আনিসুর রহমান, তাহেরুল হক খোকন, মিরাজুল ইসলাম, সুজন হাওলাদার, সৈয়দা কাবেরী সুলতানা কুমকুম, তসলিমা আক্তার মনি ও খোরশেদ আলম। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জিলন।

সভায় সাহেদ উদিন বলেন, ‘বর্তমান সময়ে নানা সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’-এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অবৈধ কালো টাকা ও গোপন অপতৎপরতার প্রভাবে ‘মব কালচার’-এর নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার মূলমন্ত্র বুকে ধারণ করেন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা। গণতন্ত্রের মূলনীতিকে ঊর্ধ্বে তুলে ধরেই শত প্রতিকূলতা ও ঝড়ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে। সব ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ ও বিভিন্ন শ্রেণী-পেশায় যুক্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারেন।’

সাহেদ উদিন আরও বলেন, ‘যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক, তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনই একমাত্র রাস্তা। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না। তাই, যে যেখানে আছি, সবাইকে নির্বাচনের পক্ষে মাঠে নামতে হবে। বসে থাকলে চলবে না। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে গণতান্ত্রিক সরকারের পথেই এগোতে হবে।’

বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করে সাহেদ উদিন বলেন, ‘স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোতে পারেনি। গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোন বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য মঙ্গলকর কোন রুপরেখা দিতে পারেনি।’

দ্রুত সংস্কার সম্পন্ন করে আগামী রমজানের মধ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান তিনি।
সাহেদ উদিন নেতৃবৃন্দকে অনুরোধ করে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠন ও শক্তিশালী করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com