1. dailyainerkantho@gmail.com : admin :
তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসায় তালা ভেঙে চুরি: সামারি ট্রায়ালে তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড - dailyainerkantho
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:১০|
শিরোনামঃ
ইবিতে সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন, হুঁশিয়ারি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত টাকা উদ্ধারে জোড়ালো ভূমিকা নেই কর্তৃপক্ষের আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও!! পঞ্চগড়ে নিখোঁজ কম্পিউটার কম্পোজ দোকানীকে পাওয়া গেলো মৃত্যু সান্তাহারে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি!! রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা সঙ্গীত বিভাগের শিক্ষক আইন অনুষদের ডিন, শিক্ষার্থীদের আন্দোলন ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসায় তালা ভেঙে চুরি: সামারি ট্রায়ালে তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড

মশিউর রহমান
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬,
  • 20 Time View

 

তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসায় তালা ভেঙে চুরি: সামারি ট্রায়ালে তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড

মশিউর রহমান রাজশাহী:
রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় এক বাড়িতে তালা ভেঙে চুরির সময় হাতেনাতে ধরা পরা রাহিদুল ইসলাম নামের এক চোরকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, তেরখাদিয়া স্টেডিয়াম এলাকার বাসিন্দা লালন শাহের বাসা খালি থাকার সুযোগে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামি রাহিদুল। এরপর সে বাসায় থাকা মোটরসাইকেলের ব্যাটারি চুরির চেষ্টা করে। এ সময় লালন শাহের স্ত্রী বিষয়টি টের পেয়ে যান এবং চিৎকার শুরু করেন।
স্ত্রী’র চিৎকারে চোর রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে আশপাশের স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে চুরিকৃত ব্যাটারি, ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি এবং অনেকগুলো নকল চাবি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালামালসহ আসামিকে হেফাজতে নেয়।
পরবর্তীতে আসামিকে মালামালসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ-এর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়া শুরু করেন। শুনানিকালে আসামি রাহিদুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে দেড় বছরের বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com