1. dailyainerkantho@gmail.com : admin :
নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা। - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৪৫|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 536 Time View

 

নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা।

 

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরবি আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদাল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজের ক্যাম্পের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ১৫ আগস্ট থেকে মিরপুরে স্কিল টেস্ট ক্যাম্প শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্প যাবে সিলেটে।

২০ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া ‘এ’ দলের সঙ্গে থাকা নাইম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে।

বিসিবির ঘোষিত প্রাথমিক দল-

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ দল), মাহিদুল ইসলাম অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com