1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:০০|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

মনোহরগঞ্জে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত।

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 322 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা)সংবাদদাতা।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বর্ণাঢ্য গণমিছিলের আয়োজন করে। উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজুর রহমান, সহকারী সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন।

মিছিলে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অংশগ্রহণ করেন। তারা ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com