ক্ষণিকের জীবন
মো:আকাশ মিয়া
ক্ষণস্থায়ী এ জীবনে এসেছিলে মুসাফির বেশে,
সোনার অঙ্গ মাটি হবে, দেখবে না আর কেউ এসে।
অহংকারগুলো মিশে যাবে,
শেষ বেলায় বিদায় দিতে আসবে সবাই ছুটে।
কাঁদবে তোমার সুজন-স্বজন,
তোমাকে দিয়ে দাফন।
ক্ষণিকের এ জীবনে কিসের এত আশা!
কখন জানি প্রাণপাখি ছাড়ে তোমার বাসা।
এই ভুবনের সবই ছিল কেবল মোহ-মায়া,
শেষ ভ্রমণে তুমি একা, নেই যে কারো ছায়া।
রজনীর আধারে ডুবেছ পাপের সাগরে,
ভাবলে না একটিবারও, কী হবে হাশরে।
স্বল্প দিনের জীবন বিধায় করলে কত পাপাচার,
সব কিছুই যে থমকে যাবে, পাপের হবে বিচার।
আসিবে তুমি পাপী হয়ে খোদার দোরগোড়ায়,
দাঁড়াতে হবে সেদিন তোমার ন্যায়ের কাঠগড়ায়।
সব কিছুরই অবসান ঘটবে, থাকবে না আর কিছু,
অশ্রু চোখে বলবে সেদিন—
এই ভুবনের মায়ায় পড়ে ছুটলাম তাহার পিছু।