1. dailyainerkantho@gmail.com : admin :
অবশেষে বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি। - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১:২৪|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

অবশেষে বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 254 Time View

 

অবশেষে বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে শুক্রবার সকাল ১১টায় ৫৯৩ সদস্যের নতুন হল কমিটি ঘোষণা করা হয়।

অব্যাহতি পাওয়া ছয় নেতা হলেন—ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মন।

তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা, বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, পূর্বে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া, এমনকি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগ।

উল্লেখ্য, অব্যাহতি পাওয়া রাকিবুল হাসান সৌরভ ছিলেন ঢাবি জীববিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি। নিতু রানী সাহা ছিলেন ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক, যদিও তিনি গত ১৭ জুলাই পদত্যাগ করেন। এছাড়া আহমেদ জাবির মাহাম গত বছরের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় জড়িয়ে সমালোচিত হন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রাজু শেখ সম্প্রতি ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com