1. dailyainerkantho@gmail.com : admin :
ছাত্রদলের কমিটি ঢাবির হলে বহাল থাকবে - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১২:২৭|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ছাত্রদলের কমিটি ঢাবির হলে বহাল থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 125 Time View

 

ছাত্রদলের কমিটি ঢাবির হলে বহাল থাকবে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরণ নিয়ে হওয়া বৈঠকের আপডেট জানতেই আজ (বৃহস্পতিবার) আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ততদিন পর্যন্ত আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলসমূহে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। একই সঙ্গে আমরা দাবি জানিয়েছি, চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন জানিয়েছে, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে তারা কাজ করছে।

এ সময় তিনি গুপ্ত রাজনীতির সমালোচনা করে বলেন, ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছে।

কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com