1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৭ কোটির টাকার সিসি ব্লক প্রকল্পে অনিয়ম - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩১|
শিরোনামঃ
গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৭ কোটির টাকার সিসি ব্লক প্রকল্পে অনিয়ম

পঞ্জগড় জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 191 Time View

পঞ্চগড় দেবিগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে করতোয়া নদীর তীর ভাঙ্গন ঠেকাতে ক্লাইপার স্টার এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট এর শীর্ষক প্রকল্পের আওতায়

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাথর বালি সিমেন্ট দিয়ে নির্মিত হচ্ছে সিসি ব্লক।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সিসি ব্লকের কাজটি শুরু হয় (৬ই মে ২০২৪) এবং কাজটি শেষ হওয়ার কথা (৬ নভেম্বর ২০২৫)।

কিন্তু স্থানীয়দের অভিযোগ সিসি ব্লক এর কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। এমনটি অভিযোগ পেয়ে বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গিয়ে দেখতে পায় সিসি ব্লক নির্মাণের স্থানে কোন বিলবোর্ড নেই।

এবং সিসি ব্লক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ভ্যারাইটিজ পাথর, এছাড়াও সিসি ব্লক নির্মাণ মিস্ত্রিদের ভাষায়, জানা যায় সিসি ব্লক নির্মাণে ১০ ফেরা পাথর,

৯ ফেরা বালু ও এক বস্তা আমান কোম্পানির সিমেন্ট দিয়ে নদী ভাঙ্গন ঠেকানো সিসি ব্লক তৈরি করা হচ্ছে।

প্রত্যক্ষ দোষিরা বলছেন এসব সিসি ব্লক তৈরি হচ্ছে নিম্নমানের ভ্যারাইটিজ পাথর ও নিম্নমানের বালি।

আবার কত সময় তারা নিয়মের বাইরে পাথর বালি সিমেন্ট দিয়েও ব্লক তৈরি করছে।

এছাড়াও নদীর কূলে সিসি ব্লক বসানোর কাজেও রয়েছে অনিয়ম, নিম্নমানের ইটের খোয়া ও ব্লক বসানোর অনিয়ম, যেমন ব্লক বসানো হয়েছে প্রায় এক ইঞ্চি ফাঁক রেখে এই ফাঁক দিয়ে বৃষ্টির পানি ঢুকে ব্লক সরে বাধটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের আউটসোসিং কর্মকর্তা আবু সাঈদ ব্লক তৈরির স্থানে থাকলেও নিজের পরিচয় গোপন করে। একপর্যায়ে তার পরিচয় গণমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ পায়।

আবু সাঈদের কাছে জানতে চাইলে সে এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি গণমাধ্যম কর্মীদেরকে। এবং সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড এর প্রকৌশলী আশুতোষ বর্মন বলেন আউটসোর্সিং কর্মকর্তা পরিচয় গোপন রাখার বিষয়টি আমরা দেখছি।

সে সাথে আমাদের সিসি ব্লক তৈরির পূর্বে পাথর বালু সিমেন্ট বুয়েট টেস্ট করা হয়। আমাদের কাজে কোন অনিয়ম হয়নি।

কাজের গুণগত মান ঠিক রেখেই আমরা কাজ বাস্তবায়ন করছি। এবং সাংবাদিকদের কাজের শিডিউল দেওয়ার কোন নিয়ম নেই বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com