1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,প্রতিবেশীর বিরুদ্ধে ভূমি দখল ও মারধরের অভিযোগ। - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

মনোহরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,প্রতিবেশীর বিরুদ্ধে ভূমি দখল ও মারধরের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 172 Time View

 

‎মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়নের (ভাটগাঁও) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, জমি দখলের চেষ্টা এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

‎ভুক্তভোগী মোঃ কবির হোসেন (২৯), পিতা মোঃ সাদেক হোসেন, এক লিখিত অভিযোগে জানান বিবাদী সিরাজুল ইসলাম, ওমর ফারুক ও বাচ্চু মিয়াসহ আরও কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাঁর ওয়ারিশ ও ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। অভিযোগ অনুযায়ী, তারা জোরপূর্বক কবির হোসেনকে তাঁর নিজস্ব জমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং কয়েক দফায় কবির হোসেন ও তাঁর পিতামাতাকে মারধর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

‎অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ভাটগাঁও ও ঝলম মৌজার একাধিক দাগের প্রায় ২০ শতাংশ জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি কবির হোসেনের বসতবাড়ির সামনে একমাত্র চলাচলের রাস্তা টিন দিয়ে ঘিরে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে তার পরিবারের দৈনন্দিন জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে।

‎ভুক্তভোগী কবির হোসেন আরও জানান, চাকরির সুবাদে তিনি দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করলেও তাঁর অনুপস্থিতিতে বিবাদীরা বারবার তাঁর বৃদ্ধ পিতা-মাতাকে হুমকি ও মারধর করে আসছে। ইতোমধ্যে বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও স্থায়ী সমাধান না হওয়ায় তিনি মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।

‎অভিযোগ পত্রের সাথে জমির খতিয়ান, নামজারি এবং মারধরের প্রমাণস্বরূপ ছবি সংযুক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

‎এলাকাবাসীর ভাষ্য,পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com