1. dailyainerkantho@gmail.com : admin :
সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা জ্ঞাপন - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩০|
শিরোনামঃ
গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 218 Time View

নিউজ ডেস্ক, ঢাকা: খাগড়াছড়ির গুইমারা উপজেলার তবলাছড়ি এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উপর ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সাতজন সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, সন্ত্রাসীরা নারীদের উস্কানি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে এ হামলা চালায়, যা মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ।

জাতির গর্বিত সেনাবাহিনীর উপর এ ধরনের নৃশংস হামলাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো দেশের অখণ্ডতা, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনীর উপর এমন নেক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। আমাদের এই সংগঠন থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com