1. dailyainerkantho@gmail.com : admin :
অর্ধশত নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:২৪|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

অর্ধশত নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 164 Time View

নেত্রকোনা  সদর উপজেলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত এক পথসভায় জামায়াতে যোগ দেন তারা।

জামায়াতে যোগ দেওয়া নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর বিএনপির সদস্য সাইদুর রহমান আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সাইদুর রহমানসহ জামায়াতে যোগ দেওয়া ৫০ নেতাকর্মী বর্তমান জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের নিজ ইউনিয়নের বাসিন্দা।

সাইদুর রহমান জানান, আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে জড়িত। আমি মূল্যায়ন পাইনি। বর্তমানে দায়িত্বরত জেলার নেতারা ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতির মাধ্যমে হাইব্রিডদের জায়গা করে দিয়েছে। হাইব্রিডদের অপকর্মের জন্য দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলে মূল্যায়ন না পেয়ে ইনসাফভিত্তিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমার সঙ্গে ৫০ নেতাকর্মীও যোগদান করেছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলার নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক বলেন, বিগত ১৬ বছর আমরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। একসঙ্গে পাঁচজনকেও অনুষ্ঠান পালন করতে দেয়নি। সেই স্বৈরাচার দেশ থেকে পালাতে ৪৫ মিনিট সময়ও পায়নি। চাঁদাবাজি, লুট, গুম, খুনসহ এমন কোনো অত্যাচার নেই যা তারা করেনি।

 

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর কি এদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে? আগামী সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী সাংবাদিকদের বলেন, আমি একটি সম্মেলনে আছি। নেতাকর্মীদের জামায়াতে যোগদানের বিষয়টি আমি জানি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com