1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে আদালতে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান, আটক-১ - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:২৭|
শিরোনামঃ
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

বাগেরহাটে আদালতে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান, আটক-১

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 181 Time View

বাগেরহাটে আদালতে করিডোরে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মোড়লগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষের সামনে এই শ্লোগান দেয়। এসময় উপস্থিত জনতা আল-আমিন ফকির (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দেয়। সে মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা এলাকার এলেম ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় ৪১ জন আসামী মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে করিডোরে নিষিদ্ধঘোষিত দলের’ জয় বাংলা’স্লোগান দেয়। এসময় হুলস্থুল শুরু হলে ওই আদালতের বিচারক এজলাস থেকে খাস কামড়ায় চলে যান বলে একাধিক আইজনজীবী জানান। আদালত চত্বরে উপস্থিত জনতা আলামিন ফকির নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি আর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। মামলায় ৬৮ জন আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে বের হয়ে যায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত দলের স্লোগান দেয়ার ঘটনায় আল-আমিন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com