1. dailyainerkantho@gmail.com : admin :
দক্ষ মানবসম্পদ গড়াই উন্নয়নের মূল শক্তি—জসিম উদ্দিন সি.আই.পি - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৯|

দক্ষ মানবসম্পদ গড়াই উন্নয়নের মূল শক্তি—জসিম উদ্দিন সি.আই.পি

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
  • 338 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ করেছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তৈয়্যব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
মনোহরগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া একটি জনপদ। তবে সম্মিলিত উদ্যোগে আমরা ধীরে ধীরে সব দিক থেকে এগিয়ে যাচ্ছি। সরকারের পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের মতো সংগঠনের সক্রিয় ভূমিকা এ অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে।

তিনি আরও বলেন,
শিক্ষা ও কর্মসংস্থানের হার বাড়াতে পারলেই দেশ ও জাতিকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব। মানুষের কল্যাণ ও সমাজসেবায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ইতোমধ্যে একটি আস্থার নাম হয়ে উঠেছে।

ফয়েজ আহমাদ তৈয়্যব মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতারপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি-এর নেতৃত্বের প্রশংসা করে বলেন,
যোগ্য নেতৃত্ব ও স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ফোরামটি মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন,
আমাদের সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা ও কর্মমুখী শিক্ষা দিতে হবে। বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে হবে, কারণ বিশ্ববাজারে কায়িক শ্রমের চাহিদা কমে যাচ্ছে।
এছাড়াও তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঞ্জুর মোরশেদ, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, র‍্যাব হেডকোয়ার্টার্সের উপ-পরিচালক হুমায়ুন কবির, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আশ্রাফুজ্জামান মোল্লা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আবদুল খালেক মোল্লা, নির্বাচন সংস্কার কমিটির সদস্য সাদিক আর রহমান, সহযোগী অধ্যাপক ড. আবুল কাশেম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুজ জাহের, মনোহরগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী এবং মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি শওকত হোসেন বিপ্লব ও মোস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সোহাগ, নির্বাহী সদস্য এইচ এম আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে ২০০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে সেলাই মেশিন এবং ৫ জনের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com