1. dailyainerkantho@gmail.com : admin :
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:২৮|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
  • 205 Time View

ঢাকায় বসবাসকারী পিরোজপুর জেলার ১ সংসদীয় আসনের সর্বস্তরের বিএনপি’র নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনের দ্বিতীয় তলায় ১৬ জানুয়ারী রোজ শুক্রবার বিকাল তিনটায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় ঢাকায় বসবাসকারী পিরোজপুর জেলার কয়েকশ মানুষ অংশগ্রহণ করে তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন- আপনারা মন খুলে দোয়া করবেন বাংলাদেশের ঐক্যের প্রতীক বিশ্বের মানচিত্র থেকে কখনোই যে নামটি মুছে যাবে না তা হলো খালেদা জিয়া। পিরোজপুরবাসীকে উদ্দেশ্য করে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন আরও বলেন- আমারও একটি প্লান আছে তিনটি জিনিসের উপর কাজ করতে চাই কর্মসংস্থান,শিক্ষা এবং মাদকমুক্ত

দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃরেজা পাহলভী মাসুম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই, ঢাকা দক্ষিণ যুবদল নেতা ফাইজুল আকন, পিরোজপুর জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, সেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পিরোজপুর জেলার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com