1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি ফুলকুঁড়ির নেতৃত্বে নতুন মুখ আহনাফ-মুবাশ্বির - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৩২|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

ইবি ফুলকুঁড়ির নেতৃত্বে নতুন মুখ আহনাফ-মুবাশ্বির

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 116 Time View

 

ইবি ফুলকুঁড়ির নেতৃত্বে নতুন মুখ আহনাফ-মুবাশ্বির

ইবি প্রতিনিধি

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ইবি
তারারমেলা শাখার ২০২৫ সেশনের বাকী সময়ের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পরিচালক ও সহকারী পরিচালক হয়েছেন যথাক্রমে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আহনাফুজ্জামান ও একই বিভাগ ও শিক্ষাবর্ষের মুবাশ্বির আলম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলের মসজিদে এ কমিটি ঘোষণা করেন ফুলকুঁড়ি কেন্দ্রীয় আসরের কালচারাল,স্কুল ও কিশোর থিয়েটার সম্পাদক জিয়াম কাদের।

নতুন কমিটিতে আরও স্থান পেয়েছেন অফিস, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সাদাত সালেহীন, অর্থ ও পাঠাগার সম্পাদক নাহিদ ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ ওয়েজ করুনী৷ খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক খন্দকার তারেক হোসাইন, কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক হাফেজ আব্দুর রহমান, মিডিয়া ও প্রচার সম্পাদক এইচ এম মারুফ বিল্লাহ এবং সাংস্কৃতিক/ থিয়েটার সম্পাদক আল আবিদ

নবনির্বাচিত পরিচালক আহনাফুজ্জামান বলেন, ‘পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো’ -এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বরে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে প্রতিষ্টা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, দক্ষতা অর্জন ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই শাখার পরিচালক হিসেবে আমার জায়গা থেকে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যেকে বাস্তবায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমার উপর এই অর্পিত দায়িত্বটাকে যথাযথ ভাবে পালন করতে পারি সেইজন্য সকলের কাছে দোয়া এবং পরামর্শ চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com