1. dailyainerkantho@gmail.com : admin :
এনসিপি নেতা মাহিন সরকার যে কারোনে বহিষ্কার। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৩০|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

এনসিপি নেতা মাহিন সরকার যে কারোনে বহিষ্কার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 163 Time View

 

এনসিপি নেতা মাহিন সরকার যে কারোনে বহিষ্কার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহের আগে দলের অনুমতি না নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সোমবার (১৮ আগস্ট) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহবায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।

এর আগে কোনো কারণ উল্লেখ না করে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিনকে বহিষ্কারের কথা জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এনসিপি মাহিন সরকার। ওইদিন দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho