1. dailyainerkantho@gmail.com : admin :
গণতন্ত্রের বিপক্ষের শক্তিরাই নির্বাচন বিলম্ব করতে চায়: সালাউদ্দিন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৭|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

গণতন্ত্রের বিপক্ষের শক্তিরাই নির্বাচন বিলম্ব করতে চায়: সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 265 Time View

 

গণতন্ত্রের বিপক্ষের শক্তিরাই নির্বাচন বিলম্ব করতে চায়: সালাউদ্দিন

 

যারা নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন বিষয়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে ঐক্যবদ্ধ থাকি। আলাপ-আলোচনা করি ও গণতান্ত্রিক উত্তরণকে সহজ করি।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা মনে করেন গণতন্ত্রকে বিনির্মাণ করতে চাইলে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে।’

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com