1. dailyainerkantho@gmail.com : admin :
দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করে: তারেক রহমান। - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৯:১৮|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করে: তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 256 Time View

 

দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করতে শুরু করেছে: তারেক রহমান।

দেশের মানুষ বিএনপির কাছে নানা প্রত্যাশা করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ ভালো একটা পরিবর্তন চায়, স্বচ্ছ ব্যবস্থা দেখতে চায়।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না এমন ধারণা ঠিক নয়, ড্যাবের আজকের নির্বাচনই তার প্রমাণ। গণতন্ত্রের ভীত ধীরে ধীরে মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।

সম্মেলনে প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় তাঁর সন্তান হিসেবে দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান।

সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com