1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:১২|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

ধর্মপাশায় নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 145 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান এর উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়। বুধবার (৯ অক্টোবর) বিকেলে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে বিভিন্ন গ্রামে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
তিনি বলেন, মো: মাহবুবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রচার ও আমার নির্বাচনী সুনামগঞ্জ-১ আসনে বিভিন্ন গ্রামে নারীসেত্রীদের সহযোগিতায় তৃনমূলে উঠান বৈঠক করে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। কারণ পুরুষ নারী সকলের ভোটের মান সমান, এছাড়া আমাদের নারীরা পিছনে পড়ে আছে, তাই নারীদের মার্যাদা দিতে হবে। আজ নারীরা পিছিয়ে নেই। নারীরা দেশের সর্বচ্ছস্থানে রয়েছেন। আমি চাই তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে যাক। সবাই ৩১ দফা সম্পর্কে অবগত হোক। তিনি আরও বলেন, উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি হচ্ছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে উঠান বৈঠক, পথ সভা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক এর পরিচালনায়, সভাপতিত্ব করেন সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম শিকদার। প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা যুবদল আহ্বায়ক শওকত আলী ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন,শাহ আলম প্রিন্স, উপজেলা যুবদলের সোহেল তাজ, কবির আহমেদ খান,সভাপতি, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, ছাত্রদল নেতা তানভির আহমেদ, আরিফ হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল,ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com