1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে তেঁতুলিয়া বিএনপির সংবাদ সম্মেলন - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে তেঁতুলিয়া বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 135 Time View

পঞ্চগড়ে একটি এনসিপি সভায় তেতুলিয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পঞ্চগড়ে একটি শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে সেটি ফেসবুকে ভাইরাল হলে বক্তব্যটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা।

এ সময়, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীকে নিয়ে সারজিসের দেয়া মিথ্যা বক্তব্য দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, সারজিস তার বক্তব্যে তেঁতুলিয়া বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হয় বলে অভিযোগ করে। আরও বলে, প্রতিদিন ওখানে লক্ষ টাকা ওখানে চাঁদাবাজি হয়। স্থলবন্দরে শ্রমিকদের টাকা পাওনা টাকার থেকে একটি ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন। সারজিসের এমন বক্তব্যের ফলে নেতাদের সম্মান ও মানহানি হয়েছে বলে অভিযোগ করেন জানান বিএনপি নেতারা।

বক্তারা আরও বলেন, পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন। ইজারাদারগন তাদের মাশুল উত্তোলন করেন প্রতি ট্রাক থেকে ৫শ থেকে ৩শ টাকা করে। এখানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জড়িত নন। তাই সারজিসের এমন বক্তব্যে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান নেতারা। ভবিষ্যতে এমন মিথ্যা বক্তব্য প্রদান না করতেও আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল বলেন, আমাদের উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামে সারজিস যে বক্তব্য দিয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের নেতারা এমন কাজে জড়িত নন। তার বক্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময়, ভবিষ্যতে বিএনপির কোনও নেতার বিরুদ্ধে এমন ভিত্তিহীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে এনসপির মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির নেতাদের নিয়ে যে বক্তব্য দিয়েছে সেি বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের দুই বিএনপি নেতা বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের কাজে জড়িত, কোন চাঁদাবাজির কাজে নয়।

একই কথা জানান পঞ্চগড় পাথর বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু। তিনি বলেন, সরকারের কাছে কয়েকটি ব্যবসায়ী সংগঠন পাথর ও বালি মহাল ইজারা নিয়েছেন। ইজারাদারগন দশ চাকার ট্রাকে ৫শ আর ছয় চাকার ট্রাকে ৪শ টাকা মাশুল আদায় করছেন। এখানে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মহাদয় জড়িত নন। সারজিস আলম বলছেন ১ হাজার টাকা করে চাঁদা নেয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, পঞ্চগড় পাথর বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ভজনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকছেদ আলী, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ প্রধানসহ উপজেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com