1. dailyainerkantho@gmail.com : admin :
ফরিদপুরে ট্রাকচাপায় আইনজীবী নিহত - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৩:২৯|
শিরোনামঃ
চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ

ফরিদপুরে ট্রাকচাপায় আইনজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 174 Time View

ফরিদপুরে  ট্রাকের চাপায় মোসাদ্দেক আহমেদ ‌(৪০) নামে এক আইনজীবী নিহত হয়েছে। এ সময় মো. মজিবর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।  

আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক আহম্মেদ জেলার সদর উপজেলার মমিনখার হাট এলাকার ইছহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর জজ কোর্টের আইনজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কে বদরপুর এলাকায় অজ্ঞাত ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নিহত আইনজীবী ও তার সহযোগী মোটরসাইকেলযোগে শহরে আসার পথে বদরপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় মোসাদ্দেক আহম্মেদ ঘটনাস্থলে মারা যান ও তার সহযোগী মো. মজিবর আহত হন। এই বিষয়ে হাইওয়ে পুলিশের আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com